সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০২ , ০৯:৩৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম থেকে নিখোঁজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ও সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা খালের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন জানান, ওই ছড়ার পাশে গোঙানির শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে সেখানে গোলাম সরোয়ারকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। সেখানে তারা কুমিরা হাটের একটি দোকানে নিয়ে বসান গোলাম সরোয়ারকে। উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন, ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পার্শ্ববর্তী খালের পাশ থেকে উদ্ধার করা সাংবাদিক গোলাম সরোয়ারকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৯ অক্টোবর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরোয়ার। এঘটনায় সিটিনিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকি কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
গোলাম সরোয়ারকে উদ্ধার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। একইসঙ্গে রাষ্ট্রীয় খরচে সাংবাদিক গোলাম সরোয়ারের সুচিৎসা এবং ঘটনার নেপথ্যের ক্রীড়ানকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.