সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০১ , ০৩:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৪১ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৬৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯ হাজার ২৫২ জন করোনা রোগী।
রবিবার (১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৩২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.