সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০১ , ১১:৪৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭১৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২৬ জন এবং বিভিন্ন উপজেলার ৬ জন। চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৫ জন, উপজেলায় ২ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ। মহানগরে ৬ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ১ নমুনা পরীক্ষায় ১ জন পজিটিভ। মহানগরে ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১০৭ টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ। ৩ জনই উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২১ হাজার ২১৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১৫ হাজার ৫৫০ জন, উপজেলায় ৫ হাজার ৬৬৬ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ৩০৪ জন। মহানগরীতে ২১১ জন, বিভিন্ন উপজেলায় ৯৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.