লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-৩১ , ০৩:৫৪ পিএম

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ সোহেল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠিয়েছে পুলিশ। আটকের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এর শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার সদর থানা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সোহেল কোম্পানীগঞ্জ-রামপুর এলাকার হাজী ফিরোজ আলমের ছেলে।

পুলিশ জানায়, রাতে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম লোহাগাড়া সদর থানার সামনে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তল্লাশি চালায়। তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ সোহেলকে আটক করা হয়।

আটকের সত্যতা স্বীকার করে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন দৈনিক অধিকারকে জানান, আটক সোহেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই সাথে শনিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠিয়েছে পুলিশ।