সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৯ , ১১:৪২ এএম
ছবি: সিটিজেন নিউজ
স্বাধীনতা পুরস্কার-২০২০ পেলেন আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারে ভূষিতদের হাতে এই পদক তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। এছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসকে এবার স্বাধীনতা পদকে পুরস্কৃত করা হয়েছে।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'স্বাধীনতা পুরস্কার' দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.