সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৯ , ১১:৩৮ এএম
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৯৮। বুধবার (২৮ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত ২১ হাজার ১ জন। এছাড়া দীর্ঘ ১৪দিন মৃত্যুশূন্য থাকার পর করোনায় একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৪৯টি। এতে শনাক্ত হয় ৯৮ জন।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৪৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১৪ জন, বিআইটিআইডিতে ১৮ জন এবং চমেক ল্যাবে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩টি নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাটি পজেটিভ পাওয়া যায়।
তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি এইদিন।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৮৪ জন এবং উপজেলায় ১৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.