সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৯ , ১০:৫৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
আনোয়ারার পিএবি সড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মো. হানিফ (৬৬)একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার কালাবিবির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
নিহত হানিফ অটোরিকশার চালক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, সিএনজি অটোরিকশাটি বাঁশখালী থেকে আনোয়ারা আসার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক মারা যান। আহত মাছ ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলে জানান মো. কামরুজ্জামান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.