চট্টগ্রামে এবারও হবে ঐতিহ্যবাহী জশনে জুলুস

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৯ , ১০:৪৩ এএম

চট্টগ্রামে এবারও হবে ঐতিহ্যবাহী জশনে জুলুস ছবি: সিটিজেন নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে লাখো জনতার অংশগ্রহণে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) জশনে জুলুস অনুষ্ঠিত হবে। নগরীর ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া তৈয়্যবিয়া থেকে সকাল ৮টায় পবিত্র এ জশনে জুলুস শুরু হবে।বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার ঐতিহ্যবাহী জশনে জুলুস বের হবে স্বাস্থ্যবিধি মেনে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার।  

তিনি জানান,মহামারী করোনা ভাইরাসের কারণে এবার ৪৮ তম পবিত্র জুলুস সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জুলুস আয়োজন করা হবে। যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুলুস করার অনুমতি পাওয়া গেছে তাই অন্যান্য বারের মতো লাখো লোকের সমাগম হবে না।

এছাড়াও যারা জুলুসে আসবেন তাদের বিতরণের জন্য আমরা ভক্ত আশেকদের বেশি বেশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আনার জন্য অনুরোধ জানিয়েছি।একইসাথে মাদ্রাসা মাঠ, খানকাহ, আশপাশের সব সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হবে।