সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৮ , ০২:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
এ সময় নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক বলেন, ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ২০ জুয়াড়িকে আটক করা হয়েছে। নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসব জুয়ার বোর্ড পরিচালনাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.