সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৮ , ১২:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও আস্থার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তাদের সেই ভরসা ও আস্থা রক্ষা করতে হবে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে, সেনাবাহিনীর ৮টি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।
এসময় শেখ হাসিনা বলেন, সরকার সীমিত সম্পদ দিয়েও সেনাবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শান্তির পথ বেয়ে প্রগতি অর্জন করতে চায় জানিয়ে বহিঃশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
করোনাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন শেখ হাসিনা
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.