সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৮ , ০৯:৪৬ এএম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ রাকিবুল ইসলাম নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইমিগ্রেশনের পর ফাইনাল চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।
(২৮ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দেরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.