নীলফামারীতে বেড়াতে গিয়ে তিনজনের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৮ , ০৯:১৭ এএম

নীলফামারীতে বেড়াতে গিয়ে তিনজনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

পূজা উপলক্ষে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিন বন্ধু। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচগেট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।

নিহতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষ্ণপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের পুত্র দিপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসেনজিৎ রায় (২৫)।

স্থানীয়রা জানায়, ৩টি মোটরসাইকেলে ৮ জন যাচ্ছিলেন। এরমধ্যে একটি মোটরসাইকেল দ্রুত স্লুইচ গেট পার হওয়ার সময় ক্যানেলের নিচে পড়ে যায়। ওই তিনজনকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

জলঢাকা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেলটি যাওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফিট নিচে গর্তে পড়ে যায়। নিহতের পরিবারের লোকজনকে সংবাদ পাঠানো হয়েছে।