নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৭ , ০৩:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ শিবির ক্যাডার সাদ্দাম বাহিনীর প্রধানসহ ২জনকে আটক করে। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে কোটরা মহব্বতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কোটরা মহব্বতপুর গ্রামের সায়েদুল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও তুলাচারা গ্রামের আবদুল মালেকের ছেলে হাবিবুর রহমান (২১)।এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক সাদ্দমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ ৬টি ও হাবিবের বিরুদ্ধে ১টি হত্যা মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার সিটিজেন নিউজকে জানান, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কোটরা মহব্বতপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় খুন, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র আইনসহ ৬টি মামলার আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি বলেন, রাতে তুলাচারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাবিবুর রহমানকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। জাতীয় সংসদ নির্বাচন- ২০১৯ চলাকালে গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো নূর নবী হেঞ্জু (৪৫) হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত হাবিবুর রহমান। সে দীর্ঘদিন পলাতক ছিল।
ওসি বলেন, গ্রেফতারকৃত শিবির ক্যাডার সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন এবং ছাত্রদল কর্মী হাবিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.