একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৭ , ০২:২৫ পিএম

একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন ছবি: সিটিজেন নিউজ

৫ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম জানান, কর্মকর্তাদের বদলির কারণে যেন প্রকল্পে ধীরগতি না আসে, সে জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জলাধার নষ্ট করে রাস্তাঘাট না করারও নির্দেশ তিনি।

এ ছাড়া মামলার কারণে প্রকল্প বাস্তবায়ন যেন ব্যাহত না হয় সেদিকে নজর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।