নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৭ , ০১:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হাটহাজারীর ফরহাদাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ওয়ার্ড ভিত্তিক নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ফরহাদাবাদ ইউনিয়ন শাখা।
এ সময় হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হান্নান তালুকদার’র সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সদস্য ইয়াছিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কাজী সাইফুল ইসলাম টুটুল।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও সৌদিয়া আরব রিয়াদ বিএনপির সাংঠনিক সম্পাদক সুমন মোহাম্মদ,ফরহাদাবাদ ইউনিয়ন যুবদল নেতা রাশেদ, ইলিয়াস, মামুন, রোখন,হারুন, ছাত্রনেতা মো. মঈনুল হাসান মুন্না ও ওসমান, আলফাজ,রোমান, আজাদ প্রমূখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.