সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৭ , ১১:২৯ এএম
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন এলাকায় হীরা বেগম (৩১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি তদন্ত মো. আমিনুল হক।
তিনি জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বেলতলীঘোনা এলাকায় পাশের বাড়ির হীরা বেগমের সঙ্গে পাশের বাড়ির এক নারীর সঙ্গে বাঁশ নিয়ে ঝগড়া হয়। বিষয়টি হীরার বাবা নিজেই মিমাংসা করে দেন। এরপর হীরার ভ্যানচালক স্বামী নিজের কাজে চলে যান। বিকেল চারটার দিকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুই সন্তানের মা হীরা আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.