নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৬ , ০৫:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি উল্টে ৯ পর্যটক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে হাউজপাড়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী একটি হাইচ গাড়ি (ঢাকা মেট্রো চ-৪২২০) ঢাকা থেকে পর্যটক নিয়ে সাজেক যাচ্ছিলো। কিন্তু পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহতদের স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনী উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.