মারা গেছেন আরও ১৫ জন; শনাক্ত ১৪৩৬ 

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৬ , ০৩:৪১ পিএম

মারা গেছেন আরও ১৫ জন; শনাক্ত ১৪৩৬  ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮১৮ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫১ জন করোনা রোগী। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৩০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৩ জন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৫৯ হাজার।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৭৯৩ জন। একই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯৮ জনের।