সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৬ , ০২:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, কোনও ইস্যু খুঁজে না পেয়ে নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে বিএনপি।
বিএনপি'র সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে, অথচ এসময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছেন।
বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সকল রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
জনগণের উত্তাল ঢেউ রাজপথে উঠবে'- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি না? তিনি বলেন, 'ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।
বিএনপির আন্দোলনের হাঁক-ডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলেছে, সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না?
বিএনপি নেতাদের এসব ভিত্তিহীন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এদেশে আওয়ামী লীগের মঝেই পরমত সহিষ্ণুতা আছে,আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালে ক্ষমতাগ্রহণের প্রথম তিন মাসে ৫০ জন সাংবাদিক আক্রমণের স্বীকার হয়েছিলেন, তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স'-এর এক প্রতিবেদনে তা প্রকাশিত হয়েছেল। তিনি বলেন, বিএনপি নেতারা এখন গণমাধ্যমের প্রতি লোক দেখানো লিপসার্ভিস দিচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা। তিনি বলেন, গণতন্ত্র এক টাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো, সরকারের পাশাপাশি বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.