সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৬ , ০১:০১ পিএম
সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম।
রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।
এরইমধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, এই মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ (৩৫), হাজি সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাতপরিচয়ের দুই তিনজনকে আসামি করা হয়েছে।
রমনা ডিভিশনের ডিসি সাজ্জাদুর রহমান জানান, নৌবাহিনীর ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম আছে। বাকি কয়েকজন অজ্ঞাতপরিচয়ের। এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.