নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৬ , ১২:২৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও কাকলি।
ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিয়ারের মাঝ দিয়ে চলাচল করবে। ড্রেজিংয়ের সাহায্যে এই চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে রবিবার বিকালে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তবে বহরে থাকা সবগুলো ফেরি এখনোই সচল হচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, রবিবার বিকালে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা কাঁঠালবাড়ির উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তাই আজ সকাল থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। রাতের বেলা ফেরি বন্ধ থাকবে।
এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাব্য সংকট ও চ্যানেল বিপর্যয়ের কারণে কয়েক মাস ধরেই এই রুটে ফেরি চলাচর ব্যাহত হচ্ছে। এর মধ্যে গত ১৫ অক্টোবর দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পুরোপুরি বন্ধ ছিল ফেরী চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে এই নৌরুটের লাখো যাত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.