সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৫ , ০৩:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৫ অক্টোবর) সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে একথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। দলীয় পরিচয়ে কোনও অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন অপরাধীর পরিচয় তারা অপরাধীই।
নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নের কাজ চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো যেসব কাজ বাকি আছে বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে।
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার নির্দেশ দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.