নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৫ , ১১:৪৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোররাতে মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোশাররফ হোসেন (৮০) এবং আমেনা বেগম (৬৫); তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার এসআই আব্দুর রহিম জানান, ভোর রাতে মহাসড়কে একটি স্পিড ব্রেকার কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে পাঁচজন আহত হন।
মাইক্রোবাস ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.