রায়হান হত্যা: বরখাস্তকৃত কনস্টেবল হারুনের ৫ দিনের রিমান্ড

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৪ , ০৫:০১ পিএম

রায়হান হত্যা: বরখাস্তকৃত কনস্টেবল হারুনের ৫ দিনের রিমান্ড ছবি: সিটিজেন নিউজ

সিলেটে রায়হান হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশিদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ শারমিন খানম সুলতানার আদালতে হাজির করা হয় তাকে।

হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে ৫ দিন মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত রাতে তাকে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান।

এ নিয়ে আলোচিত মামলায় গ্রেফতার হলেন দুই পুলিশ সদস্য। এর আগে, সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র’কেও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত সাময়িক বরখাস্ত এসআই আকবর।