সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৪ , ১০:১৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এবং প্রাক্তন এটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোক বিজ্ঞপ্তিতে তিনি মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, এই প্রথিতযশা আইনজীবী অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে তিনি আদালতকে সবসময় সহযোগিতা করেছেন। সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যারিস্টার রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.