পটিয়ায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৩ , ০২:০২ পিএম

পটিয়ায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের পটিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৬৫০টি ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৩ অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন পটিয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ২৮৬৫০পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।