আচরণবিধি লঙ্ঘনের মামলা
আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২২ , ০৬:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনকে হাইকোর্ট থেকে দেওয়া আগাম জামিনে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে এ সংসদ সদস্যকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তার আইনজীবী। নিক্সনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলা রয়েছে।
জামিন আটকাতে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান বৃহস্পতিবার তাতে ‘নো অর্ডার’ দিয়েছেন।
জামিনে হস্তক্ষেপ না করলেও বিচারক প্রশ্নে রেখেছেন, একজন সংসদ সদস্য হয়ে নিক্সন চৌধুরী ‘এসব’ কথা (জেলা প্রশাসক অতুল সরকার ও ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোনে যা বলেছেন) বলতে পারেন কিনা।
এরপর বিচারক বলেন, যেহেতু এটি একটি সংক্ষিপ্ত সময়ের আগাম জামিন, তাই এতে হস্তক্ষেপ করছি না, নো অর্ডার।
আদালতে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সাহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
আদেশের পর আইনকজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, হাইকোর্টে আট সপ্তাহের যে জামিন আমরা পেয়েছিলাম, তা স্থগিতের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সে আবেদনে নো অর্ডার দিয়েছেন চেম্বার আদালত। তার মানে হাই কোর্টের দেওয়া জামিন বহাল থাকছে।
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ গত মঙ্গলবার শর্তসাপেক্ষে আট সপ্তাহের জামিন দেয় নিক্সন চৌধুরীকে।
শর্ত হল: মামলার তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না; স্থানীয় প্রশাসনকে কোনো ভয়ভীতি দেখানো যাবে না এবং তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে হবে।
হাইকোর্টে জামিন শুনানিতে নিক্সন চৌধুরীর আইনজীবী শাহদীন মালিকের যুক্তি ছিল, আইনগতভাবে কারো টেলিফোন কনভারসেশন রেকর্ড করার ক্ষমতা কারো নাই। ফলে তা রেকর্ডিং সাক্ষ্য হিসেবে আসতে পারে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ৭১(ক) ধারা অনুযায়ী কারো কল রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরে অনুমোদন লাগে। অথচ মামলার এজাহারে এরকম একটি কল রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে।
হাইকোর্টের একটি রায় থেকে উদ্ধৃত করে শাহদীন মালিক বলেছিলেন, কারো অজান্তে কল রেকর্ড করা বেআইনি, ফাঁস করা বেআইনি। আর সংবিধানের ৪৩ ধারায় যোগাযোগের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.