‘সড়ক নির্মাণে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২২ , ১১:৫৯ এএম

‘সড়ক নির্মাণে  প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ’

সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক দিবসের বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনা এড়াতে যেসব সড়কে দুর্ঘটনা বেশি হয় সেসব সড়ক চিহ্নিত করে তা মেরামত করে দেয়া হয়েছে। রাজধানী ঢাকার সাথে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। 

কোন দুর্ঘটনা ঘটলে চালকের গায়ে হাত না দিয়ে দুর্ঘটনার শিকার মানুষটির চিকিৎসার ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।  

তিনি বলনে, করোনা আসাতে সড়কের কাজে কিছুটা বাধা এসেছে, তবে তা কাটিয়ে ওঠা যাবে।