নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২০ , ১১:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মিরনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মাধবপুর উপজেলা সদর থেকে প্রয়োজনীয় কাজ শেষে তিন যুবক মোটরসাইকেলযোগে জগদীশপুর যাচ্ছিলেন। এ সময় তারা মীরনগর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বাস চালক মাসুক মিয়া (২৫), একই এলাকার ফরিদ গাজীর ছেলে বাসের হেলপার জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরুজ মিয়ার ছেলে ইলেক্ট্রিশিয়ান মান্নান মিয়া (২৭)।
মাধবপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.