কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-২০ , ০৮:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে অস্ত্র-ইয়াবাসহ আরমানুল ইসলাম আরমান ওরফে সোহেল (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক সোহেল টেকনাফ থানার হ্নীলা ইউপির উলুছামারীর দিলদার আহম্মদের ছেলে।
মঙ্গলবার (২০ অক্টোবর)বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির উলুছামারী নয়াপাড়া গ্রামের সরদারের বাড়ির সামনে অভিযানে যায় র্যাবের একটি টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেলকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ১টি ২২ বোর রাইফেল, ১টি এসবিবিএল, ১টি নাইন এম এম পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড বন্দুকের খোসা, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক অস্ত্র ও ইয়াবাসহ আটক সোহেলকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.