আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২০ , ০২:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় আগাম জামিন পেলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ।
এদিকে সাড়ে ৯টার দিকে তিনি আগাম জামিন নিতে আদালতে হাজির হন নিক্সন চৌধুরী। তার সঙ্গে আদালতে শতাধিক সমর্থকও হাজির হন।
এ সময় নিক্সন চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, সুপার এডিটেড ক্লিপ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে নির্বাচন কমিশন। তিনি ন্যায়বিচারের প্রত্যাশার কথা সাংবাদিকদের জানান। ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে ইউএনও ও ম্যাজিস্ট্রেটকে টেলিফোনে গালি দেয়ার অডিও ভাইরাল হলে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করে নির্বাচন কমিশন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.