সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২০ , ০১:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ হাজার ২৩৫টি ইয়াবাসহ মো. জুয়েল রানা (৩২) নামে একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এসময় ইয়াবা পরিবহনে একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটক জুয়েল রানা পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বড়িপাশা এলাকার মো. আলী আকবরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামের জোরারগঞ্জ মস্তাননগর এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক জুয়েল একজন মাদক ব্যবসায়ী। অভিযানে ইয়াবা পরিবহনে একটি ট্রাক জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত ট্রাকের মূল্য ৫০ লাখ ও ইয়াবার মূল্য ৮৬ লাখ ১৭হাজার ৫০০ টাকা। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.