স্থানীয় সরকারের দুই শতাধিক প্রতিষ্ঠানে ভোট শুরু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২০ , ১১:৩৫ এএম

স্থানীয় সরকারের দুই শতাধিক প্রতিষ্ঠানে ভোট শুরু ছবি: সিটিজেন নিউজ

দেশের ৫৮ জেলায় স্থানীয় সরকারের দুইশতাধিক প্রতিষ্ঠানে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে, বিরতিহীন ভাবে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ৭টি জেলা পরিষদ ও ৮টি উপজেলা পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন এবং ১টি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

একই সাথে ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১শ’ ৭৭টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপ-নির্বাচনও ভোট চলছে। এর মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ। নির্বাচনী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কমিশন। 

২শ’ ৩৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও শেষ মূহুর্তে নির্বাচনের তারিখ পরিবর্তন ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হওয়ায় সেই সংখ্যা কমে এসেছে।