নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২০ , ১১:২৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের ৬ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচন শান্তির্পর্ণভাবে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
নির্বাচনে ২৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১১৮ জন সাধারণ সদস্য এবং ৩৭ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন,সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে যে কোন ধরণের অপ্রিতিকর ঘটনা আড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমেন খান বলেন, সকাল ৯টা থেকে কোন ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ চলছে ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.