আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২০ , ১০:৫৪ এএম
নির্বাচন কমিশনের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে হাইকোর্টে আসেন তিনি।
এর আগে রোববার আগাম জামিন আবেদন করেন তিনি। পরে আদালত নিক্সন চৌধুরীর জামিন আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
আদালতে এদিন নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।
এর আগে গত ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.