চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ৩জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৯ , ০৫:১৭ পিএম

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ৩জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারী থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬হাজার ৮২০টি ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৯ অক্টোবর) বিকালে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন।

আটককৃতরা হলো- আরিফুল ইসলাম (২৮),মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. আব্দুল মান্নান(৩২)।

মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারী থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬হাজার ৮২০টি ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

তিনি আরও বলেন, এ সময় ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৫০হাজার টাকা এবং উদ্ধারকৃত মোটর সাইকেলের আনুমানিক মূল্য ২লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।