সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৯ , ০৩:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৯ অক্টোবর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে।
তিনি বলেন, সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। কোনও ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে।
বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনও সুযোগ নেই।
কোনও অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে দেবে না জনগণ বিএনপির প্রতি এই আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে।
কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।
ওবায়দুল কাদের বলেন, জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.