সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৯ , ১২:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মাত্র ৮ দিনের ব্যবধানে আজ সোমবার (১৯ অক্টোবর) পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৩-তম স্প্যানটি। এর মাধ্যমে সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হলো।৩৩-তম স্প্যানটি বসানোর ফলে পদ্মা সেতুর ওপর আর মাত্র আটটি স্প্যান বসানো বাকি থাকলো।
পদ্মা সেতুর প্রকৌশল বিভাগ জানিয়েছে, করোনা ও বন্যার কারণে স্প্যান বসানোর কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছিল। বর্তমানে পদ্মা নদীতে পানির গভীরতা অনুকূলে আসায় প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজে গতি এনেছেন।
এর আগে, গত ১১ অক্টোবর পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয় ৩২তম স্প্যান। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এই স্প্যানটি বসানো হয়েছিল। প্রকল্পের মেয়াদ বাড়ানোর ফলে, মূল সেতুর কাজ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.