সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৯ , ১১:৫৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর ভারতের সঙ্গে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের বিমান যোগাযোগ শুরু হচ্ছে। আগামী ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় আকাশপথে পুনরায় যোগাযোগ চালু হবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ও ভারতের উভয় প্রান্ত থেকে সপ্তাহে মোট ৫৬টি ফ্লাইট চলবে।
করোনার কারণে সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ ব্যবস্থায় চলাচলের বিষয়টি সম্প্রতি সময়ে আলোচনায় আসে। সেই সিদ্ধান্ত অনুযায়ী খুলছে দুই দেশের আকাশ। সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমানসংখ্যক ফ্লাইট ভারত থেকে ঢাকায় আসবে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার নামে ৫টি এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করবে।
উল্লেখ্য, বিশেষ পরিস্থিতিতে নিয়মিত ফ্লাইট বন্ধের সময় দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে তাকে ‘এয়ার বাবল’ বলে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.