সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৮ , ১১:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল (২২) ও আরিফ (২১) নামে পল্লী বিদ্যুতের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জপসা ইউনিয়নের চরকোটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দু’জনের মধ্যে সোহেল টাঙ্গাইলের মাহমুদ নগরের আবুল কালামের ছেলে ও আরিফ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের দিদার হোসেনের ছেলে।
শরীয়তপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জুলফিকার রহমান জানান, ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা ওই এলাকায় বিদ্যুতের তার পরিবর্তনের কাজ করছিলেন। দুপুরের দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সোহেল ও আরিফ নামে ওই দুই শ্রমিক। এ সময় সেখানে থাকা অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করা হয়েছে। কাজ করার সময় বিদ্যুতের লাইন বন্ধ থাকার কথা। কিন্তু কীভাবে কী হয়েছে কেউ বলতে পারছেন না। এ ব্যাপারে তদন্ত হচ্ছে বলেও জানান জুলফিকার রহমান।
নড়িয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.