সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৭ , ০২:০৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনসা চৌমুহনী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটিয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্কাস বলেন, পটিয়ার মনসা এলাকায় রাস্তার পাশ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এটি ওই ব্যক্তির কিনা-তা যাচাই করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.