সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৭ , ১১:৫৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০ হাজার। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন শনাক্ত হয়েছে।এ নিয়ে মোট আক্রান্ত ২০ হাজার ৫৫ জন। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২০৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১১ জন, বিআইটিআইডিতে ১০ জন, চমেক ল্যাবে ৩০ জন এবং সিভাসু ল্যাবে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৯টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে এইদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৪৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৫ জন এবং উপজেলায় ৭ জন।
প্রসঙ্গত, চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয় ১ লক্ষ ১৮ হাজার ৬২৮টি। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬৯৬ জন। এ পর্যন্ত বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা হয় ২২ হাজার ৯৫৬টি। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৫৪৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.