সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৬ , ০৯:৪৬ পিএম
চট্টগ্রামের রাউজানে মার্ক ফার্মেসীর উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নোয়াপাড়া পথের হাটে পবিত্র কোরআনে খতম, মিলাদ কেয়ামের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
এ সময় প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এম.ডি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী জানান, নোয়াপাড়ায় এই প্রথম মার্ক ফার্মেসীর কার্যক্রম চালু করা হলো। এই ফার্মেসীতে কোন নকল ঔষধ কিনে প্রতারিত হওয়ার ভয় নেই। সরকারি ফার্মাসিটিউক্যালস কোম্পানী থেকে ঔষধ আনা হয় বিধায় ভেজাল মিশ্রিত হওয়ার সম্ভবনা নাই। এখানে সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ঔষধ রাখা হবে। ফলে ঔষধের কার্যকারীতা অক্ষুন্ন থাকবে। এ ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা হয় না, ফলে ঔষধের বিরূপ প্রতিক্রিয়ার কোন ঝুকি নাই। এ ছাড়া মার্ক ফার্মেসী থেকে ঔষধ নেওয়ার সময় সুদক্ষ ফার্মাসিস্ট ঔষধ সেবনের সঠিক নির্দেশনা দেবেন এবং ঔষধ সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর দিবেন।
অনুষ্ঠানে নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। ব্যবসায়ী মনু সওদাগর, আবু বক্কর, জিয়াউর রহমান, আহমদ সৈয়দ, আবুল কালাম আবু, অভিনেতা মোজাহের আলম, মনিরুল ইসলাম মুরাদ, প্রতিষ্ঠানের এম.ডি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, পরিচালক আবু তাহের, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মনজুরুল ইসলামসহ নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.