সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৬ , ০২:১০ পিএম
রাউজানের শিকদারটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব।পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (১৬ অক্টোবর) র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
আটক দুইজন হলো- রাউজান থানাধীন পশ্চিম গুজরা এলাকার খোকন দাশের ছেলে আকাশ দাশ (২৫) ও বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, রাউজানের শিকদারটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, আটক আকাশ দাশ ও মো. আরিফুল ইসলাম উঠতি সন্ত্রাসী। তারা নিজেরা প্রভাব বিস্তারের জন্য অস্ত্র ব্যবহার করেন। অস্ত্র কেনাবেচার সঙ্গেও তারা জড়িত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.