সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৫ , ১১:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৭৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৮৮৩ জন। বুধবার (১৪ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৯ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৩ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।
তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬২টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৭৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৬ জন এবং উপজেলায় ৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.