সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৪ , ০২:৩০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিধি বহির্ভূত আচরণের জন্য নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি। বৃহস্পতিবারের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে আমলে নেয়ার মতো কোন ধরনের অসুবিধা নেই। বিএনপি ছোট কিছু অভিযোগ করেছে। ব্যাপক কোনও অভিযোগ পাইনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রে এজেন্টদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। আসতে অসুবিধা হলেও নিরাপত্তা দিয়ে পৌঁছে দেয়া হবেও বলে জানান সিইসি।
কে এম নূরুল বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে যায় না, এটির কাগজে কলমে হিসাব পাই না। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক না হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ায় আগ্ৰহী হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলো ইভিএমে আস্থা রাখছে।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান যে, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.