সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৪ , ১১:১২ এএম
হালদা নদীতে ড্রেজার ও জালে আটকা পড়ে এবার মারা গেল বিপন্ন প্রজাতির আরেকটি ডলফিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে কাগতিয়া আজিমের ঘাট এলাকাস্থ নদীতে মৃত ডলফিনটি দেখা যায়।
খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ, নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ইসমাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিত হন।
পরে রাত ৯টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় ডলফিনটিকে নদী থেকে উদ্ধার করে তীরে আনা হয়।
পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ জানান, ডলফিনটির দেহে আঘাতের চিহ্ন ও লেজে ভাসা জাল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নদীতে জালে আটকে যাওয়ার পর বালুবাহী নৌযান বা ইঞ্জিনচালিত নৌকার প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।
ডলফিনটি লম্বায় সাড়ে চার ফুট। ওজন ৪০ কেজি। লম্বা ৪৮ ইঞ্চি। এটিকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করার পর রাত সাড়ে ৯টার দিকে গর্ত করে পুঁতে ফেলা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.