নন্দনকাননে অজ্ঞাত লাশ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৩ , ০৪:৫২ পিএম

নন্দনকাননে অজ্ঞাত লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

নগরের কোতোয়ালী থানার নন্দনকানন মোড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি ভাসমান ভিক্ষুকের হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।