মুহাম্মদ মোবারক আলী আবির
আপডেট: ২০২০-১০-১৩ , ০৯:২০ এএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার গাউছুল আজম সিটিস্থ কাগতিয়া মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান আতা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের জিএস আরশাদুল আলম বাচ্চু, চান্দগাও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম সাদমান জনি, বায়েজিদ মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার, বায়েজিদ মুক্তিযোদ্ধা সমিতির সাধারণ সম্পাদক নৌ কমান্ডার মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসকান্দর মির্জা মিজান, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রাথী মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ।
এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায় ও দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.