সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৩ , ০৯:১১ এএম
ছবি: সিটিজেন নিউজ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ঢাকা-মাওয়া মহাসড়কের চন্দ্রের বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন।
নিহতরা হলো- লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী হেনা বেগম (৬০) ও বাস চালক চালক বাদশা (৪৮)।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, শিমুলিয়াঘাট থেকে বসুমতি বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিলো। পথে বাসটি চন্দের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের নারী যাত্রী মারা যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে হয়। হাসপাতালে নেওয়ার পথে বাসচালক বাদশা মারা যায়।আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে আঁধাঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.